উত্তরদিনাজপুর

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক শ্রমিক, ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুরের মারিয়া গ্রামে

জানা যায়, মৃত ওই শ্রমিকের নাম সাদ্দাম হোসেন (২৮)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মারিয়া গ্রামে। বুধবার সাদ্দাম হোসেন গ্রামের বাসীন্দা নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে শ্রমিকের কাজ করছিল। সেখানে সড়িষা ঝাড়াই করার কাজ করছিলেন। ঝাড়াই কাজের জন্য বিদ্যুৎ চালিত টেবিলফ্যান ব্যবহার করছিল সে। যে ঘর থেকে টেবিল ফ্যানের জন্য বিদ্যুতের তার টানা হয়েছিল সেই ঘরের শাটার এর দরজা বন্ধ করতে গিয়েই ঘটে বিপত্তি। সাদ্দাম সেই সময় হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয় ও ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

        এবিষয়ে এলাকার মানুষজন দাবী করেন, সাদ্দামের ছোট ছোট সন্তান রয়েছে। তাদের কারা মানুষ করবে, এই চিন্তায় তারা সরকারি সাহায্যের জন্য আবেদন জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে